1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

ইউপি চেয়ারম্যানকে জুতার মালা পরিয়ে ঘুরালো বিক্ষুদ্ধ জনতা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১৭৩ বার দেখা হয়েছে

ভোলা জেলা প্রতিনিধি: ভোলায় মো. সিরাজ জমাদ্দার নামে এক ইউপি চেয়ারম্যানকে জুতার মালা গলায় দিয়ে বাজারে বাজারে ঘুরিয়েছে বিক্ষুদ্ধ জনতা। তিনি চরফ্যাশন উপজেলার আবু বকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে ইউনিয়নের রৌদেরহাট বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সিরাজ জমাদ্দার আওয়ামী লীগ সরকারের সময় ওই ইউনিয়ন থেকে টানা তিনবার চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ইউনিয়নের জেলেদের নামে সরকারিভাবে বরাদ্দের শত শত টন চাল আত্মসাৎ করে অন্যত্র বিক্রি করে দিতেন। কেউ প্রতিবাদ করলে তাদের হুমকি ও মারধর করতেন। এছাড়াও ক্ষমতার দাপটে ইউনিয়নের সাধারণ মানুষের প্রতি জুলুম, জমিদখল ও সালিশের নামে চাঁদাবাজিসহ সাধারণ মানুষের ওপর অমানসিক নির্যাতন করে করতেন। এ নিয়ে ইউনিয়নের অনেকেই তার ওপর ক্ষ্যাপা ছিল। তবে তিনি সরকারদলীয় চেয়ারম্যান হওয়ায় ভয়ে কেউ কিছু বলার সাহস পাননি।

স্থানীয়রা আরও জানান, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর সিরাজ জমাদ্দার আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি রাতের আধাঁরে নিজ বাড়িতে ফেরেন। পরে এ খবর জানাজানি হলে বৃহস্পতিবার দুপুরের দিকে বিক্ষুদ্ধ জনতা তার বাড়িতে গিয়ে ঘেরাও করে। এরপর তাকে বাড়ি থেকে বের করে জুতার মালা গলায় পরিয়ে স্থানীয় রৌদেরহাট বাজারে ঘুরাতে থাকে। খবর পেয়ে নৌ বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে দুলারহাট থানায় হস্তান্তর করেন।

বিষয়টি নিয়ে দুলারহাট থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নৌ বাহিনীর সদস্য ওই চেয়ারম্যানকে থানায় সোপর্দ করেছে। ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মইনুল ইসলাম নামে এক ব্যক্তি বাদি হয়ে চাঁদাবাবির একটি মামলা দায়ের করলে তাকে ওই গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com