1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

আদালত বললে শেখ হাসিনাকে ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে: পররাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আদালত বললে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে। বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে যুক্ত থাকা ভারতীয় কর্মীরাও দ্রুত ফিরবেন বলে জানিয়েছেন তিনি।

রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর শেখ হাসিনা ভারতে চলে যান। তিনি এখন কোনো স্ট্যাট্যাসে ভারতে আছেন, জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, এই মুহূর্তে শেখ হাসিনা কী স্ট্যাট্যাসে আছেন, সেটা ভারতকেই জিজ্ঞাসা করুন।

আরেক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, আদালত যদি বলেন, তখন শেখ হাসিনাকে ফেরত আনতে উদ্যোগ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত দেবে কি না, এটা তাদের ব্যাপার। তবে চাইলে দিতেই পারে ভারত।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বাংলাদেশের স্বার্থে যদি ভারতের সঙ্গে করা কোনো সমঝোতা পর্যালোচনা করতে হয়, সেটিও করবে বর্তমান সরকার।

শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতীয় ঋণের একটি প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। কারণ ওই প্রকল্পের ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের কর্মকর্তারা দেশে ফিরে যাওয়ায় আশুগঞ্জ থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার এই প্রকল্পের কাজ বন্ধ রয়েছে।

এ নিয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ভারতীয় বিভিন্ন প্রকল্পে যারা ভারতীয় ছিলেন, তারা ভীতি কাটিয়ে দ্রুতই ফিরবেন।

শেখ হাসিনা সরকারের পতনের পরদিন ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার তাদের সব ভারতীয় কর্মীকে প্রকল্প এলাকা থেকে প্রত্যাহার করে নেয়। পরে তাদের নিজ দেশ ভারতে নিয়ে যায়। বেশির ভাগ কর্মী আখাউড়া-আগরতলা সীমান্ত দিয়ে ভারতে চলে যান বলে জানা গেছে। এখনো তারা কাজে যোগ দেননি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com