1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

জিয়ার মাজার সরানোর পরিকল্পনা চূড়ান্ত করেছিলেন শেখ হাসিনা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কয়েক বছর ধরেই আওয়ামী লীগ সরকারে আলোচনা ছিল। শেষ মুহূর্তে পরিকল্পনাও চূড়ান্ত হয়েছিল। আগামী বছরের গোড়ার দিকে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর চন্দ্রিমা উদ্যান থেকে বগুড়ায় সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার সেই ইচ্ছা বাস্তব হওয়ার আগেই গত ৫ই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে হয় তাকে।

জিয়াউর রহমানের কবর স্থানান্তর করতে গণভবনে একাধিক বৈঠক হয়। বৈঠকে আগামী বছরে বগুড়ায় কবর সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়। শেখ হাসিনার একান্ত ইচ্ছায় এই পরিকল্পনা নেয়া হয়েছিল।

কয়েক বছর ধরে জিয়াউর রহমানের কবর সরানোর বিষয়ে কথা বলছিলেন আওয়ামী লীগের নেতারা। এ নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়। শেখ হাসিনা নিজেও বিভিন্ন অনুষ্ঠানে জিয়াউর রহমানের কবর নিয়ে কথা বলেন। শেখ হাসিনার বক্তব্যের সূত্র ধরে দলটির নেতারাও এ বিষয়ে সক্রিয় হন। কবরে জিয়াউর রহমানের লাশ নেই এমন কটাক্ষও করেন শেখ হাসিনাসহ দলের নেতারা।

আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জামেল হক জিয়ার কবরসহ সংসদ এলাকার নকশা বহির্ভূত স্থাপনা সরিয়ে ফেলার প্রস্তাব করেছিলেন। বিএনপি’র পক্ষ থেকে অবশ্য আওয়ামী লীগের নেতাদের এমন বক্তব্যের প্রতিবাদও জানানো হয়েছিল তাৎক্ষণিক। তারা হুঁশিয়ারি দিয়েছিলেন, সরকার এমন কিছু করলে দেশের মানুষ তা প্রতিহত করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com