1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

বিএনপির বিরুদ্ধে কঠিন প্রতিপক্ষ ধেয়ে আসছে: আযম খান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির বিরুদ্ধে কঠিন প্রতিপক্ষ ধেয়ে আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আযম খান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন হবে। ইতোমধ্যে বিএনপির বিরুদ্ধে তথ্য সন্ত্রাস শুরু হয়েছে। বিএনপির বিরুদ্ধে দুর্নীতির তকমা লাগানোর চেষ্টা চলছে।

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশে আর ফ্যাসিবাদের জন্ম হবে না। এ জন্য বিএনপি সদা প্রস্তুত রয়েছে। বিএনপি প্রতিষ্ঠার পর দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বিভিন্ন সময়ে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। পরবর্তী সময়েও দেশের গণতন্ত্র রক্ষায় বিএনপি ভূমিকা রাখবে।

বিএনপি থেকে বহিষ্কার হওয়া নেতাকর্মীদের প্রসঙ্গে তিনি বলেন, শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির যেসব নেতাকর্মীর সদস্যপদ বাতিল ও স্থগিত করা হয়েছে, তাদের ব্যাপারে সংগঠন যদি মনে করে তারা শৃঙ্খলায় ফিরেছে তবে তাদের সদস্যপদ ফিরিয়ে দিতে পারে।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সস্পাদক নূর নবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন—বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ, উপদেষ্টা আশিকুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয় প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com