1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

বাংলাদেশ বেতারে ফের উর্দু সার্ভিস চালু করতে সভা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : উর্দু সার্ভিসের সম্প্রচার ফের চালু করতে পর্যালোচনাসভা করেছে বাংলাদেশ বেতার। তালিকাভুক্ত শিল্পীদের পক্ষে আবেদনের পর এ সভার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ বেতারের ওয়েবসাইটে প্রকাশিত নোটিশ অনুসারে, গত বুধবার (১৮ সেপ্টেম্বর) এ সভা আয়োজনের কথা জানানো হয়। বেতারের পরিচালক শাহানাজ বেগম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, তালিকাভুক্ত শিল্পীদের পক্ষে ড. এ সালাম বহির্বিশ্ব সার্ভিস দপ্তরে উর্দু সার্ভিসের সম্প্রচার ফের চালু করতে গত ১০ সেপ্টেম্বর বেতারের মহাপরিচালক বরাবর আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ সভাটি করার নির্দেশ দেন।

জানা যায়, বাংলাদেশ বেতার ক্ষুদ্র তরঙ্গ (৪৭৫০ কিলোহার্জ, ৬৩.১৬ মিটার ব্যান্ড), মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে বাংলা, ইংরেজি, আরবি, হিন্দি ও নেপালি ভাষায় প্রতিদিন পাঁচ ঘণ্টা অনুষ্ঠান ও বার্তা প্রচার করা হয়। এর মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য, দেশের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে বহির্বিশ্বে সম্প্রচার কার্যক্রম পরিচালিত হয়।

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধন তৈরি করা, পারস্পরিক শ্রদ্ধা, শান্তি ও সমতা বজায়ের লক্ষ্যে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি বিশ্বের দরবারে উপস্থাপন করে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও দক্ষিণ এশিয়ার প্রবাসী বাংলাদেশি এবং বিদেশি শ্রোতাদের কাছে বাংলাদেশের অডিও দূত হিসেবে কাজ করে এই বিশেষায়িত ইউনিট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com