1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

১৭ জুলাই থেকে কোরবানির পশু পরিবহনে বিশেষ ট্রেন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে চলছে কঠোর বিধিনিষেধ। এ সময়ে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনে ১৭ থেকে ১৯ জুলাই তিনদিন ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।

রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম মঙ্গলবার সকালে দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “বিভিন্ন অঞ্চল থেকে আমাদের প্রস্তুতি রয়েছে। তবে পূর্বাঞ্চলে জামালপুর থেকে পশু আসে। পশ্চিম অঞ্চলে খুলনা ও চাঁপাইনবাবগঞ্জ থেকে পশু আসে। কিন্তু মূল আগ্রহ হলো জামালপুর।”

পশু পরিবহনে ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে ট্রেনের সংখ্যা কম–বেশি হবে বলে জানান শরিফুল আলম ।

পরিবহনে ব্যবসায়ীদের কত টাকা গুনতে হবে তার সঠিক তথ্য দিতে না পারলেও বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যবসায়ীরা বিশেষ এই ট্রেনে কোরবানির পশু নিরাপদে, স্বল্প খরচে ও স্বল্প সময়ে ঢাকায় আনতে পারবেন।

করোনা পরিস্থিতিতেই কৃষকের পণ্য পরিবহনে বিশেষ পার্সেল ট্রেন এবং আম পরিবহনে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু করা হয়েছিল। গত বছরও বাংলাদেশ রেলওয়ে কোরবানির পশু পরিবহনে ক্যাটল স্পেশাল ট্রেন পরিচালনা করেছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com