1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

যোগদান না করা পুলিশ সদস্যদের বিরুদ্ধে কী ব্যবস্থা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৩১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পুলিশের যেসব সদস্য এখনও যোগদান করেননি তাদের আইনের আওতায় আনা হবে।

মঙ্গলবার (১ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যারা এখনও যোগদান করেনি তারো পুলিশ না। তার ক্রিমিনাল। এরই মধ্যে আনসার, পুলিশ ও বিজিবি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দু’একদিনের মধ্যেই সাব-ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

কতজন পুলিশ এখনো কাজে যোগ দেয়নি, জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৮৭ জনের মতো ছিল। এর পরে মনে হয় আর কেউ যোগদান করেননি। যারা যোগ দেননি, তাদের আইনের আওতায় আনতে হবে। তাদের আমরা পুলিশ বলব না, তারা অপরাধী হিসেবে গণ্য হবে।

দুই মাসের মধ্যে পুলিশ বাহিনী সংস্কার করা হবে নিয়ে এক উপদেষ্টা বলেছিলেন, এ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ সংস্কারের কাজ ১ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা। সংস্কারের কাজটা আমি করছি না, এ জন্য আলাদা কমিটি করে দেয়া হয়েছে। ওই কমিটি কাজটি করবে। তারা আমাদের কাছে প্রতিবেদন দেবেন, সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে সংস্কার হবে।

তিনি আরও জানান, পার্বত্য চট্টগ্রামের অবস্থা এখন ভালো। ধীরে ধীরে আরও ভালো হবে। শান্তিচুক্তি হওয়ার পর একটা গ্রুপ অস্ত্র সারেন্ডার করেনি। বাইরে থেকে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।

মাজার দরগাহর নিরাপত্তা দেওয়া হবে বলেও মন্তব্য করে সরাষ্ট্র উপদেষ্টা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com