1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

সাংবাদিকরা কোন সরকার বা দলের নয়, তারা রাষ্ট্রের : বিএমএসএফ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৪৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : সাংবাদিকরা কোন সরকার বা দলের নয় তারা রাষ্ট্রের বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। রাষ্ট্রের প্রয়োজনে সাংবাদিকরা কাজ করবে। ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র মহান মুক্তিযুদ্ধ সহ ২৪’র গণ-অভ্যুত্থানে সাংবাদিকদের ভুমিকা ছিল অবিস্মরণীয়।

দেশে এমনো কিছু সাংবাদিক আছেন যারা তাদের অবস্থান ভুলে গিয়ে কখনো কোন রাজনৈতিক দলের আবার কখনো কোন সরকারের পক্ষে রাজনৈতিক কর্মীর ভুমিকায় অবস্থান নিয়ে থাকেন। রাজনৈতিক দলের হয়ে কাজ করার কারণে সাংবাদিক নির্যাতনের মাত্রা বাড়ছেই। এদের কারণে সাংবাদিকদের দাবি আদায় করা যাচ্ছে না। তিনি শুক্রবার বিকেলে মিরপুরে সংগঠনটির ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম আহবায়ক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা ড. তাওহীদ হাসান, দৈনিক যাায়যায়দিনের হেড অফ মার্কেটিং ইব্রাহিম খলিল স্বপন, কেন্দ্রীয় নেতা আনিস মাহমুদ লিমন, ঢাকা জেলার নেতা সুমন খান, মহানগর শাখার আরিফ খান, বৃহত্তর মিরপুর শাখার আহবায়ক খায়রুল ইসলাম, মো: রায়হান প্রমূখ।

সভায় আগামী ৩ নভেম্বর ঢাকা মহানগর উত্তর শাখার কাউন্সিলের তারিখ নির্ধারণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com