1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

গুমের বিরুদ্ধে আইন করতে সরকারের আন্তরিকতার ঘাটতি নেই: আইন উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৫২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: আইন প্রণয়নের ক্ষেত্রে সক্ষমতার ঘাটতি থাকলেও গুমের বিরুদ্ধে আইন করায় সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলান্টারি ডিসএপিরেন্স (এএফএডি)-এর দুই দিনব্যাপী অষ্টম কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আসিফ নজরুল বলেছেন, গুম-অপহরণের সঙ্গে জড়িতদের বিচার করা কঠিন। কারণ ফ্যাসিবাদের শেকড় গভীরে ছড়িয়ে আছে। ১৫ বছরের শাসনকে কয়েক সপ্তাহে মোকাবেলা করা খুব কঠিন। এমনকি কমিশনের জন্যও কঠিন।

তিনি বলেন, গুমের শিকার পরিবারকে পুনর্বাসন ও ক্ষতিপূরণের বিষয়ে আমরা বিবেচনা করছি। আইন করবো, যেখানে আইনি সব সমস্যা সমাধানের চেষ্টা করবো। পুনর্বাসনের বিষয়টি থাকবে৷

আইন উপদেষ্টা আরো বলেন, আমাদের সক্ষমতার ঘাটতি থাকতে পারে, তবে আন্তরিকতার কোনো ঘাটতি নেই।

অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ন্যায়বিচার পাওয়া সবার অগ্রাধিকার। শুধু গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তির পরিবারের জন্য নয়। বরং গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার প্রত্যেকের জন্যেই এটি কার্যকর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com