1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

যোগ্যতা ও মেধায় পুলিশে চাকরি পেলেন লক্ষ্মীপুরে ৫০ জন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৫১ বার দেখা হয়েছে

জুনায়েদ আহম্মেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : যোগ্যতা ও মেধার ভিত্তিতে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে লক্ষ্মীপুরে চাকরি পেলেন ৫০ জন নারী-পুরুষ। ‘সেবার ব্রতে চাকরি’ এই স্লোগানকে ধারণ করে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। এতে অনলাইন আবেদন বাবদ জনপ্রতি খরচ হয়েছে ১২০ টাকা। কোনো প্রকার হয়রাণি, সুপারিশ এবং ঘুষ ছাড়া পুলিশের গর্বিত সদস্য হতে পেরে খুশিতে আত্মহারা হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের এসব তরুণ-তরুণী। সোমবার বিকেলে এ তথ্যটি নিশ্চিত করেন পুলিশ সুপার মো: আকতার হোসেন ।

এর আগে রবিবার (২৪ নভেম্বর) রাতে লক্ষ্মীপুর পুলিশ লাইনে উত্তীর্ণ এসব পরীক্ষার ফল ঘোষণা করেন এসপি।

চাকরি পাওয়া তরুণ-তরুণীদের কয়েকজন অভিভাবক বলেন, মাত্র ১২০ টাকা দিয়ে যে পুলিশে চাকরি হবে কখনও চিন্তাও করিনি। এতো সুন্দর ও স্বচ্ছভাবে পুলিশে চাকরি পরীক্ষার ব্যবস্থা করে দেওয়ার জন্য লক্ষ্মীপুরের পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান তারা।

পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, যোগ্যতা ও মেধার ভিত্তিতে ৫০ জন চাকরি পেলো। এতে মেধার ভিত্তিতে ৪৮ এবং মুক্তিযোদ্ধা কোটায় ২ জন প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ পুলিশের নতুন সদস্যরা অবশ্যই দেশ ও জাতির কল্যাণে কাজ করবে বলে তিনি আশাবাদী।

পরে পুলিশের নতুন এসব সদস্যেদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com