1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

দেশের এক ইঞ্চি জমি কাউকে ছাড় দেব না: জামায়াত আমির

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: ভারতকে উদ্দেশ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের এক ইঞ্চি জমি আমরা কাউকে ছাড় দেব না। কোনো আগ্রাসন সহ্য করব না।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত মহানগর জামায়াতের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, মাইনরিটি শব্দ ব্যবহার করে একটি গোষ্ঠী দেশের বাইরে থেকে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। কিন্তু সেটা কখনোই সম্ভব হবে না। আমরা সবাই এক হয়ে লড়াই করব।

তিনি বলেন, পেশীশক্তিমুক্ত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন। আর এ কাজে গতি বাড়াতে হবে। অতি দ্রুত যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে।

শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি ও বৈষম্যহীন এক দেশ গড়ে তোলা হবে। যেখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি হবে না।

এ সময় পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তপূর্বক বিচারের দাবিও জানান জামায়াত আমির।

কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাসুম, মাওলানা আবুল হাসানাত মুহাম্মদ আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ আবদুর রব, মো. মোবারক হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে, সম্মেলনের উদ্বোধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মাছুম মিয়ার বাবা মুহাম্মদ শাহীন মিয়া।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com