1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

ঠাকুরগাঁও সুগার মিলের ৬৭ তম আখ মাড়াই মৌসুম শুরু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৯ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ৮৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই এবং ৫৩৫০ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ঠাকুরগাঁও সুগার মিলের ৬৭ তম আখ মাড়াই কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার বিকালে ডোঙ্গায় আখ ফেলার মধ্য দিয়ে মাড়াই মওসুমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য কর্পোরেশনের পরিচালক অর্থ আবুল কালাম আজাদ ।

এসময় জেলা প্রশাসক ফারজানা সুলতানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মিলের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির, সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মিলের মাড়াই কার্যক্রম চলবে ৭৫ থেকে ৮০ দিন।

মিল কর্তৃপক্ষ জানায়, চলতি মৌসুমে ৮০ দিন মিলটি চালু রেখে ৮৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ৩ শ ৫০ মেট্রিক টন চিনি উৎপাদন করার লক্ষ্য্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৩০ শতাংশ।

উল্লেখ্য, বিগত ২০২৩-২৪ অর্থবছরে মিলটি ৬৫ হাজার মেট্রিকটন আখ মাড়াই করে ৩ হাজার ৭শ ৩৭ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক ৭৪ হাজার ৩৫ মেট্রিকটন আখ মাড়াই করে ৪ হাজার ২১ দশমিক ৫০ মেট্রিকটন চিনি উৎপাদন করে। এভাবে লক্ষ্যমাত্রার চাইতে ৯ হাজার ৩৫ মেট্রিকটন বেশি আখ মাড়াই করে লক্ষ্যমাত্রার চাইতে ২ শ ৮৪ মেট্রিকটন চিনি বেশি উৎপাদন করে সারা দেশের সুগারমিলগুলোর মধ্যে ২য় সর্বোচ্চ সফলতা অর্জন করে। তার আগের ২০২২-২৩ আখমাড়াই মৌসুমে ঠাকুরগাঁও সুগার মিল সবাইকে ছাড়িয়ে সেরা হওয়ার কৃতিত্ব অর্জন করে। এবার আখ মাড়াই ও চিনি উৎপাদনের সাফল্যে তারা আগের সাফল্যগুলোকে ছাড়িয়ে যেতে চান বলে আশাবাদ ব্যক্ত করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির।

জাকির মোস্তাফিজ মিলু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com