1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

দাউদকান্দিতে ড.জহির খান বৃত্তি পরীক্ষা সম্পন্ন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৮০ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : দাউদকান্দির বরকোটায় ড.জহির খান বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় বেগম জিলহজ্জ রাজ্জাক মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত ড.জহির খান বৃত্তি পরীক্ষা ফাউন্ডেশনের গঠনতন্ত্র মোতাবেক দাউদকান্দি উপজেলার প্রাথমিক পর্যায়ে ৪র্থ শ্রেণি ও সমমান এবং মাধ্যমিক পর্যায়ে ৭ম শ্রেণি ও সমমান ছাত্র/ছাত্রীদের অংশগ্রহণে ২০২৪ সালের বৃত্তি প্রদানের লক্ষে নির্দিষ্ট সিলেবাসে শান্তিপূর্ন পরিবেশে বরকোটা স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষায় ৪র্থ শ্রেণি ও সমমানের ১১৫ জন এবং মাধ্যমিক পর্যায়ে ৭ম শ্রেণি ও সমমান ১৫১জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বেগম জিলহজ্জ রাজ্জাক মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. জহির খান সাংবাদিকদের বলেন- ছেলে-মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে, তাদেরকে সত্য কথা বলতে শিখতে হবে।
তিনি আরো বলেন, এ বৃত্তি দেয়ার উদ্দেশ্য কিছু টাকা দেয়া না, এর উদ্দেশ্য শিক্ষার্থীদের মেধা বিকাশে উদ্বুদ্ধ করা। সে জন্য তিনি অভিভাবকদেরকে শিক্ষার্থীদের প্রতি আরো যত্নশীল হওয়ার আহ্বান জানান। আমি সব সময়ই শিক্ষা নিয়ে ভাবি এবং শিক্ষা নিয়ে কাজ করি,তারই অংশ হিসেবে দাউদকান্দি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থীদের অংশ গ্রহণে এ বৃত্তি পরীক্ষা আয়োজন করতে পেরে আমি আনন্দিত,ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বৃত্তি পরীক্ষা সফল আয়োজনে সহযোগিতা কারি সংশ্লিষ্ট সকলে প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৃত্তি পরীক্ষায় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম,দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম,বেগম জিলহজ্জ রাজ্জাক মেমোরিয়াল ফাউন্ডেশন সদস্য সচিব এস.এম.জাকির হোসেন ভূঁইয়া, বরকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ তাহমিনা সুলতানা এবং মোঃ ছুফিউল্লাহ ভূঁইয়া।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com