1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

দীর্ঘদিন কোভিড আক্রান্তদের ২ শতাধিক উপসর্গ চিহ্নিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৪৩৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দীর্ঘ সময় ধরে কোভিড আক্রান্তদের মধ্যে ২০০টিরও বেশি উপসর্গ দেখা যায়। এটি আক্রান্ত করে মানব দেহের অন্তত ১০টি অঙ্গকে। নতুন এক গবেষণায় এমনটিই জানা গেছে। গবেষকরা মোট ৫৬ টি দেশের ৩ হাজার ৭৬২ জনের মধ্যে এই গবেষণা চালিয়েছেন। ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের মে মাস পর্যন্ত সংগ্রহ করা নানা উপসর্গ বিশ্লেষণ করে এই গবেষণাটি করা হয়েছে। এতে মোট ২০৩ ধরণের উপসর্গ চিহ্নিত করা হয়। এরমধ্যে ৬৬ ধরণের উপসর্গ পাওয়া গেছে যা পুরো ৭ মাস ধরেই দেখা গেছে। এসব উপসর্গের মধ্যে সবথেকে সাধারণ ছিল ক্লান্তি, পরিশ্রমের পর উপসর্গের প্রকোপ বৃদ্ধি এবং বুদ্ধিভিত্তিক চিন্তার ক্ষমতা হ্রাস বা ব্রেইন ফগ।

এছাড়া আরো ছিল, দৃষ্টি শক্তি হ্রাস, শরীরে চুলকানি, যৌন ক্ষমতা হ্রাস, মুত্রাশয়ে সমস্যা, ডায়রিয়া, হৃদপিন্ডে কম্পন বৃদ্ধি এবং টিনিটাস।

এই গবেষণাটি করেছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের বিজ্ঞানীরা। এটি প্রকাশিত হয়েছে ল্যানসেটে ম্যাগাজিনে। তবে এই গবেষণায় জানা যায়নি ঠিক কতদিন ধরে একজন রোগী কোভিডে আক্রান্ত থাকতে পারেন। যদিও অন্য গবেষণায় দেখা গেছে দীর্ঘ কোভিডের ক্ষেত্রে প্রায় ৩ মাস পর্যন্ত একজন রোগী অসুস্থ থাকতে পারেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com