1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

গুম হওয়া ও শহীদ পরিবারদের ইফতার সামগ্রী দিলেন আমিনুল হক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৬১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষে দলের গুম খুনের শিকার নেতাকর্মীদের পরিবারদের উপহার সামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমিনুল হক।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ শনিবার দুপুরে গুম হওয়া পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নূর আলম ও থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তারা এবং বৈষম্য বিরোধী গণআন্দোলনে শহীদ পল্লবীর ৫ নং ওয়ার্ড যুবদল কর্মী মোঃ সানি’র পরিবারকে এই উপহার সামগ্রী তুলে দেন বিএনপির শীর্ষ এই নেতা।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক বলেন,গুমের শিকার নেতাকর্মীদের পরিবার যেন না ভাবে তারা একা। সারাদেশে বিএনপির নেতাকর্মীরা যে একই পরিবারের সদস্য,সেটা বোঝাতেই এমন আয়োজন।

এসময় তিনি আরও বলেন,গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকার এদেশের বিরোধী মতের মানুষকে গুম করেছে,হত্যা করেছে,নির্যাতন করেছে। ইনশাল্লাহ আগামীতে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় এলে গুম-খুন হওয়া প্রত্যকটি নেতাকর্মীদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করবে এবং প্রত্যকটি গুম খুনের বিচার করবে বিএনপি।

পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া রমজানের উপহার তাদের পরিবারের হাতে তুলে দেন তিনি। একই সময় গুম হওয়া নেতাদের পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদানসহ ভবিষ্যতে ব্যক্তিগত ভাবেও সহযোগিতার আশ্বাস দেন আমিনুল হক।

এছাড়াও আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজধানীর পল্লবীতে বৈষম্য বিরোধী ছাত্রজনতার গণ-আন্দোলনে শহীদ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করবেন আমিনুল হক ।

উপহার সামগ্রী বিতরণকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক এবিএমএ রাজ্জাক,গাজী রেজাউনুল হোসেন রিয়াজ,মাহাবুব আলম মন্টু,মহানগর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা,পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হোসাইন খান,পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালামসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com