1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

নাগরপুরে দাওয়াতী গণসংযোগ করলেন জামায়াত নেতা ডা.একেএম আব্দুল হামিদ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২৪৫ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধ : টাঙ্গাইলের নাগরপুরের সহবতপুর ইউনিয়নের বাটরা বাজারে দাওয়াতী গণসংযোগ করেছেন জামায়াত সমর্থিত পেশাজীবি সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম টাঙ্গাইল জেলা সভাপতি এবং টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ।রবিবার (০৯ মার্চ) বাটরা বাজার জামে মসজিদে এক ইফতার মাহফিল ও মাগরিব নামায শেষে দলীয় নেতা-কর্মী ও ব্যবসায়ীদের নিয়ে তিনি দাওয়াতী গণসংযোগ করেন।

দাওয়াতী গণসংযোগকালে ডা. একেএম আব্দুল হামিদ বাটরা বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় এবং তাদের খোঁজখবর নেন। এসময় স্থানীয় ব্যবসায়ীরাও তাঁকে শুভেচ্ছা জানান।

গণসংযোগ শেষে জামায়াত নেতা
ডা. একেএম আব্দুল হামিদ সাংবাদিকদের জানান বাটরা বাজারের ব্যবসায়ীদের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে এবং জনগণের সমর্থন নিয়ে আগামীতে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।

দাওয়াতী গণসংযোগের সময় উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানী, মাওলানা গোলাম মোস্তফা,মুফতী রফিকুল ইসলাম,সাংবাদিক ডা.এম.এ.মান্নান,উপজেলা শ্রমিক কল্যানের সহ সভাপতি আব্দুর রশীদ হারুন,সহবতপুর ইউনিয়ন জামায়াত সেক্রেটারী মো.আনোয়ার হোসেন, উপজেলা যুব বিভাগের ক্রীড়া সম্পাদক ব্যারিষ্টার হাসনাত জামিল,ইউনিয়ন যুব সেক্রেটারী আবু দাউদ সাংবাদিক আব্দুল হালিম মিয়াসহ সহবতপুরের বিভিন্ন পেশার নাগরিকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com