1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে স্থির সমাবেশ করেছে ফায়ার সার্ভিস

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৮৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা মহানগরীর ৩৮টি স্থানে স্থির সমাবেশ করেছে ফায়ার সার্ভিস। আজ ১১ মার্চ রোজ মঙ্গলবার শাহবাগ জাদুঘরের সামনে ১১ দিন ব্যাপী স্থির সমাবেশের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় স্থির সমাবেশের পাশাপাশি উপস্থিত পথচারীদের ফায়ার এক্সটিংগুইসার ব্যবহার করে অগ্নিনির্বাপণ পদ্ধতি প্রদর্শন ও সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন স্লোগান প্রচার করা হয়।

গত ২৬ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল মোড়ে স্থির সমাবেশ করা হয়। ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার নিয়ে এসব স্থানে দাঁড়িয়ে এ স্থির সমাবেশ করেন। ব্যানারগুলোতে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা থেকে বাঁচতে সতর্কতা ও দুর্ঘটনায় করণীয় বিষয়ে বিভিন্ন স্লোগান প্রচার করা হয়। প্রতিটি ব্যানারের ফায়ার সার্ভিসের নতুন হটলাইন নম্বর ‘১০২’ প্রচার করা হয়।

ফায়ার সার্ভিস সচেতনতা বৃদ্ধিতে প্রতিনিয়ত মহড়া ও গণসংযোগ করলেও প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি-এর নির্দেশনায় এবারই প্রথম স্থির সমাবেশ করা হয়। ১১ মার্চ শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে স্থির সমাবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এর সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত গণমাধ্যমের সাথে কথা বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা বিভাগের উপপরিচালক জনাব মোঃ ছালেহ উদ্দিন।

সমাবেশ কার্যক্রমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন। খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com