1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

মোহাম্মদপুরে শ্রমজীবী ও মেহনতি মানুষের মাঝে শ্রমিকদলের ইফতার বিতরণ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৮১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
পবিত্র মাহে রমজান উপলক্ষে দুস্থ অসহায় শ্রমজীবী ও মেহনতি মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে শ্রমিকদল ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা।

আজ শুক্রবার (২১ মার্চ) রমজানের ২০ তম দিনে রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার খেলার মাঠ ও বছিলা হাউজিং এর ৪০ ফিট বাজারের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শ্রমজীবী গরীব দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতরণী এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন ফরিদ আহমেদ। বিশেষ
অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদপুর থানা ৩৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি এডভোকেট মাসুম খান রাজেশ।
জাতীয়তাবাদী শ্রমিকদল মোহাম্মদপুর থানার আহবায়ক আলী কায়সার পিন্টুর সভাপতিত্বে ও থানা সদস্য সচিব মোঃ হেমায়েত গাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন,মোহাম্মদপুর থানা শ্রমিকদলের যুগ্ম আহবায়কবৃন্দ মোঃ ইবরাহীম মৃধা, রহীম জাহাঙ্গীর, মোঃ বাবু, মোঃ সোবহান, মোঃ মিজান,মোঃ ওমর,মোঃ সাইফুল, মোঃ মান্নান,মোঃ মান্নান ও মোঃ হারুন সহ প্রমুখ।

এসময় শ্রমিকদলের নেতৃবৃন্দ বক্তব্যে বলেন,বিএনপি জনগনের দল। গণমানুষের দল। জনগণের পাশে থাকাই বিএনপির লক্ষ্য। জনগণের পাশে থাকার এই বার্তা জনগণের কাছে পৌঁছে দিতেই বিএনপি কাজ করে যাচ্ছে।

এসময় নেতৃবৃন্দ রমজান নিয়ে জনকল্যাণ মূলক এ আয়োজন পুরো রমজান মাসজুড়ে চলবে বলে তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com