1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

বীরগঞ্জে তারেক পরিষদের যুগ্ম আহ্বায়ক রিমন মারধর করে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২১৮ বার দেখা হয়েছে

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে এক ব্যবসায়ীর পিতাকে মারধর করে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বীরগঞ্জ থানায় অভিযোগ সুত্রে জানা যায়, গত ২০মার্চ তারিখে কাহারোল উপজেলার মোহাম্মদপুর গ্রামের কসমেটিক্স ব্যবসায়ী সবুজ উদ্দীন একটি কালো রঙের কাপড়ের ব্যাগের ভিতরে সাড়ে ৩ লক্ষ টাকা ইসলামী ব্যাংক লিমিটেড, বীরগঞ্জ শাখায় জমার জন্য মোটরসাইকেল যোগে তার পিতা জহির উদ্দিনকে পাঠিয়ে দেন। বেলা আনুমানিক দুপুর ১২টা ৩০ মিনিটে বীরগঞ্জ উপজেলার মুড়িয়ালা গ্রামের জনৈক নমির বাড়ীর সামনে পাকা রাস্তায় পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে জহির উদ্দিনের মোটরসাইকেলের গতিরোধ করে ডহন্ডা গ্রামের বেলাল উদ্দিনের ছেলে ও বীরগঞ্জ উপজেলার তারেক পরিষদের বীরগঞ্জ উপজেলার যুগ্ম আহ্বায়ক, রিমন ইসলাম (২৫) ও মোহাম্মদপুর গ্রামের আজাদ আলীর ছেলে আফজাল হোসেন সহ অজ্ঞাতনামা ৩/৪ জন। কোন কিছু বুঝার উঠার আগেই বুকে লাথি সহ এলোপাথারি স্ব-জোরে বাঁশের লাঠি দিয়ে জহির উদ্দিনের দুই পায়ের হাটুর নিচে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে তাঁকে প্রাণে মারতে না পারায় টাকার ব্যাগটি ধস্তাধস্তির সময়ে চর থাপ্পর দিয়ে তার পরিবারের সদস্যদেরকে পরবর্তীতে রাস্তা ঘাটে পেলে প্রকাশ্যে প্রাণনাশসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দিয়ে জোরপূর্বক ভাবে টাকার ব্যাগটি ছিনতাই করে পালিয়ে যায় অভিযুক্তরা। জহিরের ডাকচিৎকারে পথচারী লোকজন গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযুক্তরা জানান, ছিনতাইয়ের কোন ঘটনা ঘটেনি। তারা টাকা আত্মসাতের উদ্দেশ্যে মারধর সহ ছিনতাইয়ের নাটক সাজিয়েছে থানায় অভিযোগ করেছেন।

অভিযোগ পাওয়ার পর বীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com