1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

চট্টগ্রামে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ২০২ বার দেখা হয়েছে

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি :  আজ ১১ এপ্রিল বাদ জুমা ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগরের উদ্যোগে চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আল্লামা এনামুল হক কুতুবী প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের গাজায় নির্মমভাবে গণহত্যা চালিয়ে বিশ্বমানবতাকে পদধলিত করে বিশ্বমুসলিমকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। অচিরেই বিশ্ব রাষ্ট্রপ্রধানগণ দ্রুত উদ্যোগ গ্রহণ করে গণহত্যা ও যুদ্ধ বন্ধ করুণ। তিনি আরও বলেন বাংলাদেশের মুসলমানগণ ইসরাইল, আমেরিকা ও ভারতীয় পণ্য বর্জন ও বাংলাদেশে আমদানী নিষিদ্ধের দাবি জানিয়েছেন। গাজায় ফিলিস্তিনি জনগণের মানবাধিকার রক্ষায় বিশ্বের সকল মানবাধিকার সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর নেজামে ইসলাম পার্টির নায়েবে আমির হাফেজ মাওলানা জাকারিয়া খালেদ, সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আনোয়ার হোসাইন রব্বানী’র সঞ্চালনায় বিক্ষোভ মিছিলপূর্ব প্রতিবাদ সমবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, মহানগর নেজামে ইসলাম পার্টির সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর মোহাম্মদ কিবরিয়া, প্রচার সম্পাদক মাওলানা দ্বীন মোহাম্মদ, মিডিয়া বিষয়ক সম্পাদক সাংবাদিক কে.এম. আলী হাসান, শ্রমিক সম্পাদক মাওলানা হারুন নিজামী, অর্থ সম্পাদক হাফেজ মাহমুদুল হাসান, ছাত্রনেতা আমান উল্লাহ প্রমুখ। উক্ত বিক্ষোভ মিছিলটি আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদ এর উত্তর গেইট থেকে শুরু করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সেগুন বাগান মাদ্রাসার মহাপরিচালক মাওলানা হাফেজ তৈয়ব’র মুনাজাতের মাধ্যমে সমাপ্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com