1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

মেয়ের জন্য জীবন দিলেন বাবা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৫৫ বার দেখা হয়েছে

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি :

মেয়ের জন্য জীবন দিলেন বাবা।
রাজশাহী নগরীতে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। ১৬/৪/২৫ তারিখ দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে রাজশাহী মহানগরীর তালাইমারি শহিদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তির নাম আকরাম হোসেন (৪৫)। তিনি পেশায় বাসচালক। নিহত আকরাম রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য এবং তালাইমারি এলাকার আজাদ হোসেনের ছেলে।

 

পরিবারের সদস্যরা জানান, আকরাম হোসেনের মেয়েকে এলাকার কয়েকজন বখাটে উত্ত্যক্ত করতেন। এ ঘটনার প্রতিবাদ করেন বাবা আকরাম। এর পরিপ্রেক্ষিতে উত্ত্যক্তকারীরা আকরামের বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসেন। এরপর ১৬/৪/২৫ তারিখ রাতে আকরামকে ইট দিয়ে আঘাত করে আহত করেন উত্ত্যক্তকারীরা বখাটেরা।

 

আহত আকরামকে এলাকাবাসী এবং পরিবারের সদস্যরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

এ ঘটনায় একই এলাকার নান্টু, বিশাল এবং রতনসহ বেশ কয়েকজন জড়িত বলে দাবি করেন নিহতের পরিবারের সদস্যরা।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি মোস্তাক হাসান বলেন, তালাইমারি শহিদ মিনারের পাশে বখাটেদের হামলায় আহত হন আকরাম হোসেন। পরে তিনি রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এলাকাবাসী এইসব বখাটে, সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com