1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

মধ্য রাতের অভিযানে গাঁজাসহ যুবক আটক, মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৯৯ বার দেখা হয়েছে

জিয়াউর রহমান জিয়া , রাজীবপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ১১টা থেকে ১টা পর্যন্ত রাজীবপুর উপজেলার বিভিন্ন মাদকপ্রবণ এলাকায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী। এসময় উপস্থিত ছিলেন, রাজীবপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম।

অভিযানকালে বালিয়ামারী বাজারের একটি দোকানে তল্লাশি চালিয়ে মো. মোজাহিদ নামের এক ব্যক্তিকে ৪ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার চর মেহন্দা গ্রামের জালাল মিয়ার ছেলে।

ইউএনও ফজলে এলাহী জানান, “মোজাহিদ কয়েক মাস ধরে বালিয়ামারী বাজারে একটি ভাড়া দোকানে ব্যবসা পরিচালনা করছিলেন। তার দোকানের পাশেই থাকা জায়গায় কাঁথার নিচ থেকে গাঁজা উদ্ধার করা হয়।”

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

তিনি আরও বলেন, “মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com