1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

কালিহাতীতে কলেজ ছাত্র আব্দুল আলীম হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৬২ বার দেখা হয়েছে

গৌরাঙ্গ বিশ্বাস : বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শাহজাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল আলীম হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৮ এপ্রিল (সোমবার) সকাল ১১ টায় শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মৃদুল হাসানের নেতৃত্বে কলেজ গেট সংলগ্ন মহাসড়কে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, শাজাহান সিরাজ কলেজের প্রিন্সিপাল মুজিবর রহমান, নিহত আলীমের মা আকলিমা বেগম, খালাতো ভাই অন্তরসহ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী। বক্তারা বলেন, এটা শুধু হত্যা নয়। এ যেন চরম নিষ্ঠুরতার উদাহরণ। আমরা দোষী নোমানের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, যাতে আর কোনো আলীম অকালে প্রাণ না হারায়।

এর আগে, উপজেলার মহিষজোড়া গ্রাম থেকে গোলাম মোস্তফার ছেলে নোমান (২০) কে পুলিশ গ্রেপ্তার করে। আদালতে দেওয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের নির্মম সব তথ্য প্রকাশ পায়। কতটা অমানবিক হলে একজন মানুষ বন্ধুকে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকিতে লুকিয়ে রাখতে পারে—নোমান তার জঘন্য উদাহরণ। বর্তমানে নোমান আদালতের হেফাজতে রয়েছে।

আয়োজকরা মানববন্ধন সফল করতে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com