1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে টাঙ্গাইল নাগরপুরে মানববন্ধন অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২৭৩ বার দেখা হয়েছে

মোঃ হালিম মিয়া, বিশেষ প্রতিনিধি: ফ্যাসিষ্ট সরকার দ্বারা বারবার কারা নির্যাতিত দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল’ ২৫) সকাল ১১টায় নাগরপুর উপজেলা মোড়ে দৈনিক আমার দেশ পাঠক ফোরামের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

আমার দেশ নাগরপুর প্রতিনিধি নাগরপুরও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জসিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল, সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া, নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা, দৈনিক কালবেলা প্রতিনিধি আব্দুল্লাহ খিজির, নাগরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক আজিজুল হক বাবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আল আমিন সহ অনেকেই।

এসময় বক্তারা বলেন, বিগত ফ্যাসিষ্ট সরকারের দোসর ৭১ টেলিভিশনের মালিক কর্তৃক আমার দেশ সম্পাদক সহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার ও সংশ্লিষ্ট টেলিভিশনের সম্প্রচার বন্ধ করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয়া হয়।

সততার সাথে সাংবাদিকতা করতে গিয়ে বাংলাদেশের সবচেয়ে সৎ ও সাহসী সাংবাদিক মাহমুদুর রহমানকে শারীরিক নির্যাতন, কারাবরণ ও দেশ ত্যাগ করতে হয়েছিল। আজ নতুন বাংলাদেশে আবারো হাসিনার দোসর মোস্তফা কামাল সহ অনেকেই ষড়যন্ত্রে মেতে উঠেছে। এরই ধারাবাহিকতায় আমার দেশ পত্রিকার সম্পাদক সহ আমার দেশ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা সাংবাদিকতার প্রশ্নে সবাই এক ও অভিন্ন। এসব মামলা প্রত্যহার করে গণমাধ্যমকে সততার সাথে দায়িত্ব পালনের সহযোগীতার আহবান করা হয়।

মানববন্ধনে বিভিন্ন প্রিন্টও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকগণও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com