1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

টাঙ্গাইলের কালিহাতীতে যুবককে কুপিয়ে হত্যা, পুকুর থেকে লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৫০ বার দেখা হয়েছে

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর কোকরাইলে রায়হান (৩০) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ মে) ভোররাত ৪টার দিকে কোকরাইল এলাকার রিপন মিয়ার পুকুর থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

নিহতের বাবা বাদল মিয়া জানান, রাত ৪টার দিকে মুন্না নামে একজন এসে আমাকে খবর দেয় যে, আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে। এরপর আমি ছুটে গিয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে রিপনের পুকুরপাড়ে রক্তাক্ত অবস্থায় তার লাশ দেখতে পাই।

রায়হানের স্ত্রী শিল্পী জানান, রাত দুইটার দিকে রায়হান আমাকে ফোন করে বলে পেঁয়াজ-মরিচ কেটে রাখতে, মুড়ি ভর্তা খাবে। কিছুক্ষণ পর সে বাড়ি এসে সব নিয়ে যায়। তখন সে প্রচুর পরিমাণ মদ্যপ অবস্থায় ছিল।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, “সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর জখম অবস্থায় রায়হানের লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে, তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”

উল্লেখ্য, নিহত রায়হান মাদকসেবন ও মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও তিনি বহুল আলোচিত রামপুরের সলিট হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com