1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

বাঘাইছড়িতে ট্রাক্টর উল্টে ৩ শ্রমিক নিহত, আহত-৩

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৯৯ বার দেখা হয়েছে

রাঙামাটি জেলা প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আর্যপুর এলাকায় ছয় চাকার একটি লাকড়ীবাহী ট্রলি উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুর আড়াই টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ও বাঘাইছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কনকন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

দূর্ঘটনায় নিহতরা হলেন—নোচান চাকমা (৪৫), নিবারণ চাকমা (৩২) ও লেত্তোউদু চাকমা (৩০)। তারা সবাই পেশায় শ্রমিক বলে জানা গেছে। আহতরা হলেন—সুমন চাকমা (২৭), সুহেল চাকমা (৩২) এবং দোলনেয়ে চাকমা (২৮)। আহত তিন জন বর্তমানে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত সড়ক থেকে লাকড়ীবাহী একটি ছয় চাকার ট্রলি বাঘাইছড়ি আসছিল। পথে আর্যপুর এলাকায় পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং চালক সহ আহত হন আরও তিন জন। আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বাঘাইছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কনকন চাকমা জানান, দুপুরে ট্রলিটি বাঘাইছড়ির সীমান্ত সড়ক থেকে লাকড়ী (কাঠের লম্বা টুকরা) বোঝাই করে বাঘাইছড়ি ফিরছিলো। ট্রলিটি বাঘাইছড়ি ইউনিয়নের আর্যাপুর রাবার বাগান এলাকায় আসলে এ দুর্ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com