1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের নির্বাহী কমিটি পরিচিতি সভা ও ফুলেল সংবর্ধনা।

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৮৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি  : ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের নবগঠিত নির্বাহী কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (২১ মে) বুধবার রাত ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য,বীর মুক্তিযোদ্ধা,ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের প্রধান উপদেষ্টা ড. খন্দকার মোশাররফ হোসেনের নিজ বাসভবনে নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বিএনপি’র স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও ফোরামের প্রধান উপদেষ্টা ড.খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ফোরামের সম্মানিত উপদেষ্টা ব্যারিস্টার ড. খন্দকার মারুফ হোসেনকে নবগঠিত ফোরামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির পৃষ্ঠপোষক ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া, সভাপতি দাউদ-উজ-জামান লিটন শিকদার, সাধারণ সম্পাদক ইয়াইয়া খান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদির শিকদার, সহ-সভাপতি শেখ ফরিদ উদ্দীন ও লায়ন সাহিদুর রহমান সাঈদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলমগীর কবির সহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ঢাকায় বসবাসরত তিতাস উপজেলার জাতীয়তাবাদী চিন্তা-চেতনায় বিশ্বাসী নেতাকর্মীদের নিয়ে এই ফোরামের যাত্রা শুরু হয়েছে। দেশপ্রেম, গণতন্ত্র ও উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে তিতাসের সুনাম ও সম্মান রক্ষায় কাজ করবে ফোরাম।

প্রধান উপদেষ্টা ড. মোশাররফ হোসেন নবগঠিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, “তিতাস হচ্ছে আমার প্রাণের এলাকা। এখানকার মানুষের কল্যাণে এবং জাতীয়তাবাদী আন্দোলনকে শক্তিশালী করতে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফোরাম যেন একতা, সততা ও আদর্শিক দায়িত্বশীলতার মাধ্যমে দলের বৃহত্তর স্বার্থে অবদান রাখে, সেটিই আমার প্রত্যাশা।”

ব্যারিস্টার ড. খন্দকার মারুফ হোসেন বলেন, “আমরা চাচ্ছি ঢাকায় অবস্থানরত তিতাসের জাতীয়তাবাদী সন্তানরা এই ফোরামের মাধ্যমে আরও সুসংগঠিত হোক, এবং কেন্দ্রীয় রাজনীতিতেও তাদের অবস্থান দৃঢ় করুক।”

এই সভাটি শুধুমাত্র একটি পরিচিতি সভা ছিল না, এটি ছিল ভবিষ্যতের পরিকল্পনা, সহযোগিতা এবং সংগঠনের কার্যকরী রূপরেখা নির্ধারণের একটি মাইলফলক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com