1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

ঠাকুরগাঁওয়ে ৫ হাজার কৃষক বিনামূল্যে পেলেন সরকারি প্রণোদনার আমন ধানের বীজ-সার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৫৪৯ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলায় ২০২৪-২৫ খরিপ মৌসুমে রোপা আমন ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দেওয়া হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বীজ ও সার দেয়ার কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম । সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মসিউর রহমান ও আবু আব্দুল্লাহ আল মুজাহিদসহ ইউনিয়ন উপ কৃষি কর্মকর্তাবৃন্দ।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা কার্যালয়ের সামনে উপজেলার ২৪টি ইউনিয়নের ৫ হাজার কৃষকের মধ্যে পাঁচ কেজি করে রোপা আমন ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিওপি সার বিতরণ করা হয়। সরকারী কৃষি প্রণোদনার অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই বীজ ও সার বিতরণ করা হয়।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম বলেন, সরকার কৃষক সমাজের উন্নয়নে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন সময় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করার মাধ্যমে কৃষকের পাশে থেকে তাদের সহযোগিতা করে যাচ্ছেন।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ উপপরিচালক মাজেদুল ইসলাম জানান, এ বছর জেলায় বর্তমান ধাপে ১৪ হাজার এবং পরবর্তী ধাপে আরও ৭ হাজার আমন চাষিকে প্রণোদনার এই সারবীজ দেয়া হচ্ছে। তিনি আরও জানান, এ বছর ঠাকুরগাঁও জেলায় ১ লাখ ৩৭ হাজার ৩ শ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
জাকির মোস্তাফিজ মিলু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com