1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

নিজ নির্বাচনী এলাকায় জামায়াতের সেক্রেটারি জেনারেল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৯৬ বার দেখা হয়েছে

খুলনা জেলা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার পবিত্র হজ্ব পালন করে দেশে ফিরেই নিজ গ্রাম ও নিজ নির্বাচনী এলাকা ফুলতলায় ছুটে এসেছেন।
তার আগমনে শুভেচ্ছা জানাতে ফুলতলা উপজেলা জামায়াতের নেতা কর্মী ও সর্বস্তরের জনসাধারণ ছুটে আসে।
স্থানীয় নেতৃবৃন্দ প্রতিবেদককে বলেন, তাদের প্রান প্রিয় রাহবার প্রিয় দায়িত্বশীলের আগমনের খবরে ফুলতলার উপজেলা জামায়াতের সকল নেতা কর্মী ও সর্বস্তরের জনসাধারণ প্রিয় নেতাকে শুভেচ্ছা জানানো জন্য ছুটে এসেছেন, এসময় তারা মোটরসাইকেল নিয়ে যশোরের অভয়নগর থানার সিকিরহাট ফেরি ঘাটে অবস্থান করে।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল নড়াইল সদর হয়ে ভৈরব নদীর সিকিরহাট ফেরি ঘাটে আসলে স্থানীয় নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এসময় তিনি উপস্থিত জনতার সাথে সালাম বিনিময়ে করেন এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে সড়ক পথে ফুলতলা সদরের উদ্দেশ্যে রওয়ানা দেন, এসময় তার সামনে ও পেছনে কয়েকশত নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে সফর সঙ্গী হোন। গাড়ি বহর যোগে ফুলতলা বাসস্ট্যান্ডে পৌঁছালে সেখানে থাকা কয়েক হাজার নেতাকর্মী বিভিন্ন রকম শ্লোগানে মুখরিত করে তোলে ফুলতলা বাসস্ট্যান্ড,
তিনি ফুলতলা বাসস্ট্যান্ডে পথসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন, এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য মাস্টার সিরাজুল ইসলাম, জেলা যুব জামায়াতের সভাপতি মোস্তফা আল মুজাহিদ, জেলা শিবির সভাপতি ইউসুফ ফকির, ফুলতলা উপজেলা আমীর অধ্যাপক আব্দুল আলীম মোল্লা, সেক্রেটারি মাওলানা সাইফুল হাসান, নায়বে আমীর মাওলানা শেখ ওবায়দুল্লাহ, খানজাহান থানা আমীর সৈয়দ হাসান মাহমুদ টিটু, সেক্রেটারি মোর্শেদ মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিভিন্ন সূত্রে জানা যায় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বেশ কিছুদিন নিজ বাড়িতে অবস্থান করবেন এবং নিজ নির্বাচনী এলাকায় বেশ কয়েকটি গনসংযোগ করবেন ও দলীয় কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com