1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

ইরান-ইসরায়েল সংঘাতে বড় ধরনের সিদ্ধান্ত নিলো অস্ট্রেলিয়া

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৮৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় ইরানের রাজধানী তেহরানে অবস্থিত অস্ট্রেলিয়ার দূতাবাসের কার্যক্রম স্থগিত করেছে। একই সঙ্গে ইরানে নিযুক্ত অস্ট্রেলীয়ার সব কর্মীকে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং এসব তথ্য জানিয়েছেন। শুক্রবার (২০ জুন) ভোরে আল জাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, ইরানে ক্রমাবনত নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে প্রাপ্ত পরামর্শের ভিত্তিতে অস্ট্রেলিয়ান সরকার তেহরানে কর্মরত সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সেখান থেকে চলে আসার নির্দেশ দিয়েছে।

তিনি আরও জানান, ইরান ছেড়ে যাওয়া অস্ট্রেলিয়ান নাগরিকদের সহায়তার জন্য কনসুলার স্টাফদের পার্শ্ববর্তী আজারবাইজান ও সীমান্ত এলাকায় মোতায়েন করা হয়েছে।

ওং বলেন, আমরা অন্যান্য অংশীদার দেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। তবে বর্তমানে মাটিতে পরিস্থিতির কারণে কনসুলার সেবা সচল রাখা হয়েছে অত্যন্ত সীমিত পর্যায়ে। আকাশপথও বন্ধ রয়েছে।

অস্ট্রেলিয়ার ইরান দূতাবাসের রাষ্ট্রদূত ইয়ান ম্যাককনভিল আঞ্চলিক পর্যায়ে থেকেই সরকারের প্রতিক্রিয়া সমন্বয় করবেন বলেও জানান তিনি।

সরকারি তথ্য অনুযায়ী, ইরানে অবস্থানরত ১,৫০০ এর বেশি অস্ট্রেলিয়ান ও তাদের পরিবারের সদস্যরা দেশ ছাড়তে সহায়তার জন্য অনুরোধ করেছেন। এদিকে নিউজিল্যান্ড চীনের সঙ্গে ক্রমবর্ধমান সম্পর্কের কারণে কুক দ্বীপপুঞ্জে বরাদ্দকৃত কোটি কোটি ডলারের বাজেট সহায়তা স্থগিত করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com