1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

কালিহাতীতে দলিল লেখক কল্যাণ সমিতির মরহুম আব্দুল মান্নান স্মরণে মরনোত্তর ভাতা প্রদান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৫৩৭ বার দেখা হয়েছে

গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে দলিল লেখক কল্যাণ সমিতির উদ্যোগে মরহুম আব্দুল মান্নান স্মরণে এক মরনোত্তর ভাতা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহিদুর রহমান সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ইদ্রিস আলী, ছাত্রবিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা ও ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতী দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি নুরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম সরকার।

আলোচনা সভায় বক্তারা মরহুম আব্দুল মান্নানের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন। পরবর্তীতে মরহুমের পরিবারের সদস্যদের হাতে ১ লক্ষ টাকার আর্থিক ভাতা প্রধান অতিথি বেনজীর আহমেদ টিটোর মাধ্যমে তুলে দেওয়া হয়।

বক্তারা দলিল লেখকদের কল্যাণে এ ধরনের মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com