1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

জয়পুরহাটে জাতীয় নাগরিক পার্টি জুলাই পথযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৬৮ বার দেখা হয়েছে

মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জয়পুরহাটে জাতীয় নাগরিক পার্টি জুলাই পথযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আগামী ০৩ই আগস্ট ছাত্র জনতা একত্র হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বিচার, সংস্কার ও নতুন সংবিধান ইশতেহার ঘোষণা করা হবে। জাতীয় নাগরিক পার্টি জয়পুরহাট জেলা শাখার আয়োজনে দেশ গড়তে জুলাই পথযাত্রা শেষে এক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন।

জয়পুরহাট সিও কলোনি এলাকা থেকে শনিবার (০৫ জুলাই) বিকেলে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও জয়পুরহাটের স্থানীয় নেতৃবৃন্দ পদযাত্রা করে শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে এসে সমাবেশে মিলিত হোন।

এ সময় জাতীয় নাগরিক পার্টি জয়পুরহাট জেলা শাখার প্রধান সমন্বয়কারী ফিরোজ আলমগীরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন দলটির সিনিয়র যুগ্ন আহবায়ক সামান্তা শারমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রমুখ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনপিপির সদস্য সচিব আকতার হোসেন, সহ সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, ড. আতিক মুজাহিদ ও জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com