1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

মাদারীপুরে মডেল মসজিদ উদ্বোধন ও ইমাম নিয়োগের দাবি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৭৮ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলা মডেল জামে মসজিদ উদ্বোধন এবং ইমাম, মুয়াজ্জিন, খাদেম, নাইট গার্ড নিয়োগ দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার সকালে ধর্মপ্রাণ মুসল্লিগণের ব্যানারে জেলা সদর জামে মডেল মসজিদের সামনে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন বাস-মালিক সমিতির মাদারীপুর জেলা শাখার সভাপতি ও মুসল্লী কে এম তোফাজ্জল হোসেন ছান্টু জানান, মাদারীপুর জেলা মডেল জামে মসজিদের কাজ দীর্ঘদিন আগে শেষ হলেও অদৃশ্য কারণে উদ্বোধন করা হয়নি এবং দূর দূরান্ত থেকে আসা মুসল্লিদের আগের পুরনো টিনের ঘরেই নামাজ পড়তে হচ্ছে, যা অনেক সমস্যার সৃষ্টি করছে।
বর্তমান ইমামের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন মুসল্লীরা এবং তাকে অপসারণ করে নতুন ইমাম নিয়োগের দাবিও জানানো হয়। মডেল মসজিদে নতুন করে ইমাম, মুয়াজ্জিন, নাইটগার্ড নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয় এবং মডেল মসজিদটি উদ্বোধন করে মুসল্লিদের জন্য নামাজ পড়ার সুযোগ করে দেওয়া ও নতুন ইমাম নিয়োগ দেওয়ার জন্য জোর দাবি জানানো হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন মসজিদের মুসল্লী ফিরোজ শিকদার, সুজনের সভাপতি রাজন মাহমুদ, সাবেক নাজির গোলাম মোস্তফা, সাহাবদ্দিন আহমেদ লিটন, ওবাইদুল হক বাদলসহ জেলার ধর্মপ্রাণ মুসল্লিগণ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com