1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

বাংলাদেশের উন্নয়নের পল্লীবন্ধু এরশাদের অবদান অনস্বীকার্য ~কাজী মামুন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৯৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : জাতীয় পার্টির মহাসচিব কাজী মোঃ মামুনুর রশিদ বলেছেন, বাংলাদেশের উন্নয়নে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের অবদান অনস্বীকার্য। জাতি তার অবদান কখনো ভুলবে না। রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার পর পল্লীবন্ধু এরশাদ ৬৮ হাজার গ্রাম বাংলাকে নতুন করে সাজিয়েছিলেন। ঘুমন্ত বাংলাদেশকে উন্নয়নের চাবুক মেরে জাগ্রত করে তুলেছিলেন তিনি। আজও বাংলাদেশের প্রতিটি প্রান্তরে তার উন্নয়ন কর্মকাণ্ড দৃশ্যমান।

তিনি আজ সকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ জে কে হল মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৬ষ্ট মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতির ভাষনে একথা বলেন।

সভাপতির ভাষণে কাজী মামুন আরো বলেন, জাতীয় পার্টি ক্ষমতা হস্তান্তরের পর যারা ক্ষমতা এসেছে, অপরাপর রাজনৈতিক দলগুলো পাল্লা দিয়ে এরশাদের উন্নয়ন কর্মকাণ্ড, দেশ গঠনে তার অবদানকে অস্বীকার করার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল। কিন্তু বাঙালি জাতির হৃদয় থেকে এরা এরশাদের নাম মুছতে পারেনি। তাই আজও বিশ্ব রোড, বিজয় সরণিসহ দেশের উন্নয়ন কর্মকাণ্ড যখনি জনতার চোখে পড়ে তখনই তাদের এই উন্নয়নের রূপকার পল্লীবন্ধু এরশাদের কথা মনে পড়ে। তিলোক্তমা ঢাকা নগরীর রূপকার পল্লীবন্ধু এরশাদ নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। আমরা এরশাদের কর্মীরা তার আদর্শ বাস্তবায়ন করে নিজেরা সংগঠিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় জাতীয় পার্টি অধিষ্ঠিত করার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলবো।

স্মরণ সভায় উপস্থিত হয়ে পাকিস্তান দূতাবাসের পক্ষ থেকে পল্লীবন্ধু এরশাদের প্রতি শ্রদ্ধা জানান পাকিস্তান দূতাবাসের কালচারাল সেক্রেটারি আনিল আজগার কালহোরো।

সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম শফিক, খন্দকার মনিরুজ্জামান টিটু, বাংলাদেশ নিকাহ রেজিস্টার কল্যাণ সমিতির নির্বাহী সভাপতি মাওলানা ডঃ গোলাম কিবরিয়া, জাতীয় পার্টির উপদেষ্টা হাফসা সুলতানা, ভাইস চেয়ারম্যান শাহ আলম তালুকদার, যুগ্ম মহাসচিব পীরজাদা সৈয়দ জুবায়ের, সৈয়দ ওয়াহিদুল ইসলাম তরুণ, এডভোকেট আবু সালেহ চৌধুরী, শামসুল আলম, সৈয়দ শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক রিফাতুল ইসলাম পাভেল, এডভোকেট কবির আহমেদ, খালেদ হোসেন অনিক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সায়িকা হক, কেন্দ্রীয় নেতা নাজমিন সুলতানা তুলি, মিজানুর রহমান, আজমল হোসেন জিতু, জিয়াউর রহমান জয়, ফারুক সরকার, অ্যাডভোকেট হেলাল উদ্দিন, মহসিন হোসেন রানা, ডাক্তার আলাউদ্দিন আল আজাদ,
শ্রমিক নেতা মোহাম্মদ সেলিম প্রমূখ।

স্মরণ সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন পীরজাদা মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com