1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

পার্বত্য শান্তি চুক্তিসহ পার্বত্য বৈষম্যমূলক আইন সংশোধনে অন্তবর্তী সরকারকে উদ্যোগ নিতে হবে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৪৬ বার দেখা হয়েছে

রাঙামাটি জেলা প্রতিনিধি : পার্বত্য শান্তি চুক্তিসহ পার্বত্য চট্টগ্রামের বৈষম্যমূলক আইনগুলো সংশোধনে অন্তবর্তী সরকারকে উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নেতৃবৃন্দ।
আজ বৃহষ্পতিবার (১৭ জুলাই) রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগঠনের প্রতিনিধি সম্মেলনে এ দাবি জানানো হয়।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মহা সচিব আলমগীর কবির, স্থায়ী কমিটির সদস্য আব্দুল কাইয়ুম, মাওলানা আবু বকর ও মোরশেদা আক্তার, খাগড়াছড়ি জেলা সভাপতি মোঃ লোকমান হোসেন, রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম। সভা পরিচালনা করেন জেলা যুগ্ন সম্পাদক মোঃ সেলিম উদ্দিন।
আলোচনায় বক্তারা আরো বলেন, বৈষম্য বিরোধী চেতনা নিয়ে গঠিত অন্তবর্তী কালীন সরকারের এক বছর শেষ হতে চললেও এ সরকার পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি বাঙালির মধ্যে বৈষম্য নিরসন করতে পারেনি। উল্টো এ সরকারের অধিনে গঠিত জেলা পরিষদ ও উন্নয়ন বোর্ডে বাঙালিদের অধিকার বঞ্চিত করা হচ্ছে। এসব প্রতিষ্ঠানের উন্নয়নে সমতা নেই অভিযোগ করে নেতৃবৃন্দ বলেন, জুলাই বিপ্লবের পর পার্বত্যবাসী আশা করেছিল পাহাড়ের সকল ধরনের বৈষম্য নিরসন হবে কিন্তু অন্তবর্তী কালীন সরকার পার্বত্যবাসীকে হতাশ করেছে। সরকারের উপদেষ্টা পরিষদের কতিপয় সদস্য এবং সংস্কার ও জাতীয় ঐক্যমত কমিশন পার্বত্য চট্টগ্রাম বিষয়ে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত ও বক্তব্য দিয়ে যাচ্ছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই পাহাড়ে বিরাজমান বৈষম্য নিরসনে উদ্যোগ না নেয়া হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হুশিয়ারী দেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com