1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

“এবিএম খায়রুল হকের বিচার একটি দৃষ্টান্ত তৈরি করবে, যেন ভবিষ্যতে কেউ আর জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সাহস না পায়।” ড. খন্দকার মারুফ হোসেন 

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৪৭৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, “সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিতর্কিত রায়ের মাধ্যমেই বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের দ্বার উন্মুক্ত হয়েছিল। আজ সময় এসেছে তার সেই বেআইনি সিদ্ধান্তের জন্য যথাযথ বিচার দাবি করার।”
ড. মারুফ হোসেন আরও বলেন, “তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে এবিএম খায়রুল হক জাতির সঙ্গে এক বড় ধোঁকা দিয়েছেন। তার রায়ের ফলেই দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ রুদ্ধ হয়েছে। ফলে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে বছরের পর বছর।”
তিনি মনে করেন, শুধুমাত্র রাজনৈতিক ফায়দা আদায়ের উদ্দেশ্যে এমন একপেশে সিদ্ধান্ত দিয়ে বিচার বিভাগকে কলুষিত করা হয়েছে। এর ফলে দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং আওয়ামী লীগের একদলীয় শাসন দীর্ঘস্থায়ী হয়েছে।
ড. খন্দকার মারুফ বলেন, “এই সিদ্ধান্ত শুধু রাজনৈতিক নয়, এটি ছিল গণতন্ত্রবিরোধী চক্রান্ত। আজ জনগণ প্রশ্ন করছে—এই বেআইনি রায়গুলোর দায়ভার কে নেবে?”
তিনি আরও যোগ করেন, “আশা করি একদিন এই জাতি সব বেআইনি রায় ও ইতিহাস বিকৃতির জবাব আইনের কাঠগড়ায় দেবে। এবিএম খায়রুল হকের বিচার একটি দৃষ্টান্ত তৈরি করবে, যেন ভবিষ্যতে কেউ আর জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সাহস না পায়।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com