1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

সিরাজগঞ্জে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৬৪ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার : দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় প্রেসক্লাব সংলগ্ন শহরের চৌরাস্তা মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন।

প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় এবং প্রেসক্লাবের সভাপতি হারুন-অর-রশিদ খান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না। তিনি তার বক্তব্যে আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে হুশিয়ারি দিয়ে বলেন, “হত্যাকারীরা গ্রেফতার হয়েছে তবে তাদের শাস্তি প্রকাশ্যে দিতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো সাংবাদিককে প্রাণ দিতে না হয়।”

বক্তারা আরও বলেন, একজন নির্ভীক ও সৎ সাংবাদিককে হত্যা মানে গণমাধ্যমের কণ্ঠরোধ করা। এ ধরনের বর্বরোচিত হত্যাকাণ্ড গণতান্ত্রিক সমাজে কখনোই কাম্য নয়। তারা অবিলম্বে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

প্রতিবাদ সভায় সহকর্মীরা তুহিনের স্মৃতিচারণ করে জানান, তিনি ছিলেন দায়িত্বশীল, নীতিবান ও সাহসী সংবাদকর্মী। দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে তার অবিচল অবস্থানই তাকে সবার কাছে আলাদা করে তুলেছিল।

কর্মসূচির শুরুতে এক মিনিট নীরবতা পালন করে নিহত সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করা হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজনে জাতীয় পর্যায়ে কর্মসূচি ঘোষণা করা হবে।

এই দিনের কর্মসূচি শুধু একজন সহকর্মীর জন্য নয়, বরং গোটা সাংবাদিক সমাজের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার দৃঢ় অঙ্গীকারে পরিণত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com