1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

বালিয়াকান্দিতে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৪১১ বার দেখা হয়েছে

রাজবাড়ী জেলা প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বৃক্ষ রোপন ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
২০ আগষ্ট বুধবার বিকেলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বালিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালির পূর্বে বালিয়াকান্দি পানি উন্নয়ন বোর্ডের দীঘির পারে বৃক্ষ রোপন করা হয়। পরে বালিয়াকান্দি ওয়াবদা মোরে শহীদ সাগর স্মৃতিচত্তরের সামনে থেকে রাজবাড়ী জেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ তুহিনুর রহমান তুুহিনের নেতৃত্বে আনন্দ র‍্যালিটি বের হয়ে বালিয়াকান্দি বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাঙ্গী মোরে সমবেত হয়। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সজল আহমেদের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ উজ্জল মন্ডলের সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ তুহিনুর রহমান তুহিন।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বালায়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রফিকুজ্জামান লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ রনিউজ্জামান বাপ্পি, এ সময় পিরুল মাহমুদ, মুক্তার হোসেন, অপু ভূঁইয়া, এস এম বাবু, আলিম জোয়াদ্দার হোসেন, রতন মন্ডল, লিটন শেখ, সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন জাতীয়তাবাদের স্বেচ্ছাসেবক দল একটি সুশৃংখল সংগঠন। দেশের দুর্যোগময় সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর হাতে গড়া এই সংগঠন। এই সংগঠনে কোন চাঁদাবাজ সন্ত্রাসীর ঠাঁই হবে না। আরো বলেন, একটি কর্মী বিহীন দল নির্বাচনকে বাঁধাগ্রস্থ করতে নানা ধরণের ষড়যন্ত্র করছে। সকল নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। ধানের শীষের প্রচারনা প্রতিটি ঘরে পৌছে দিতে হবে।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com