1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

বোয়ালখালীতে দেশীয় অস্ত্রসহ তিনজন আটক করেছে সেনাবাহিনী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৬০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বোয়ালখালীতে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তাদের থেকে ২টি দেশীয় পিস্তল,৩টি দেশীয় অস্ত্র, ২টি হ্যান্ড স্টিক ও ৩টি মোবাইল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, আহমদ মিয়ার ছেলে মো: জাকির হোসেন (৭২), মো: জাকির হোসেনের ছেলে মো: আরমান হোসেন জিশান (২৮) ও গিয়াস উদ্দিনের ছেলে জুবাইদ হোসেন রাব্বি (১৭)। তারা উপজেলার কধুরখীল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বৃহষ্পতিবার (২১ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কধুরখীল ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন আল মামুনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন আল মামুন বলেন, এই সন্ত্রাসীরা বেশ কয়েকদিন ধরে কধুরখীল এলাকায় সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি ও হুমকি দিয়ে আসছিল। যার ফলে সাধারণ মানুষজন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। এছাড়াও তারা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল, ফলে এসব এলাকার যুবসমাজ দিন দিন মাদকাসক্ত হয়ে পড়ছিল। এসব অভিযোগের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।

তিনি আরো বলেন, জব্দকৃত মালামালসহ আসামিদেরকে সুস্থ অবস্থায় পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com