1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যু রহস্য উদঘাটন করতে হবে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৮৫ বার দেখা হয়েছে

ভালুকা, ময়মনসিংহ, শনিবার, ২৩ আগস্ট ২০২৫ খ্রিঃ সাংবাদিক বিভূরঞ্জন সরকারের মৃত্যুরহস্য উদ্ঘাটনের জন্য রাষ্ট্রের নিকট আহবান জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
তিনি শনিবার দুপুরে শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে ভালুকায় অনুষ্ঠিত পথসভায় এ দাবি করেন।
সাংবাদিক নির্যাতনের ঘটনায় কোনো ধরনের টালবাহানা চলবে না।

তিনি আজ শনিবার (২৩ আগস্ট) দুপুর দেড়টায় ময়মনসিংহের ভালুকায় শহীদ সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে অনুষ্ঠিত পথসভায় এ কথা বলেছেন।

এর আগে বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর আনুষ্ঠানিক ভাবে জয়দেবপুর চান্দনা চৌরাস্তাকে “শহীদ সাংবাদিক তুহিন চত্ত্বর” ঘোষণা করে শ্রীপুরের মাওনায় পথসভায় যোগদেন।

কর্মসূচিতে ভালুকা উপজেলা বিএমএসএফ সভাপতি শফিউল্লাহ আনসারীর
সভাপতিত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান ও আমজাদ হোসেন, সাবেক কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক গাউছ উর রহমান, সহ-সম্পাদক নুরুল হুদা বাবু, দফতর বিষয়ক সমন্বয়ক মোঃ আল মাসুম খান, পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ, কেন্দ্রীয় নেতা সোহাগ ভুঁইয়া, শেখ রাজা, মরিয়াম আক্তার মারিয়া, মো: হাসান, মৃণাল কান্তি চৌধুরী, ভালুুকা শাখার নেতৃবৃন্দ প্রমুখ।

এছাড়াও কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং গাজীপুরের স্থানীয় সাংবাদিকরা কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচি শেষে সংগঠনের নেতৃবৃন্দ গাজীপুরের শ্রীপুর, ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে পথসভায় অংশ নেন এবং দুপুরে শহীদ তুহিনের নিজ গ্রাম ময়মনসিংহের ফুলবাড়িয়ায় যান। সেখানে পরিবারের সঙ্গে সাক্ষাৎ, কবর জিয়ারত, দোয়া-মিলাদ ও তবারক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com