1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মানুষ ঘরবাড়ি জায়গা সম্পদ নদী গর্ভে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে তারা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৫২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : হঠাৎ করে পদ্মা যমুনা পানির বৃদ্ধির কারণে নদীর তীরবর্তী মানুষ ঘরবাড়ি জায়গা সম্পদ নদী গর্ভে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে তারা। বিভিন্ন দপ্তর থেকে এসে শুধু সান্তনাই দিয়ে যায় এমনটাই অভিযোগ ভুক্তভোগীদের। এদিকে মানিকগঞ্জে ঐতিহ্যবাহী পাটুরিয়া- দৌলতদিয়া ঘাট দিয়ে লঞ্চ ও ফেরি পারাপার হয় প্রায় ২৫টি জেলার মানুষ। ইতিমধ্যে পাটুরিয়া ফেরি ও লঞ্চঘাট পানির প্রবল স্রোতে ভেঙে যাওয়ায় বন্ধ রয়েছে পারাপার। তবে, ৫ নং ফেরিঘাট কিছু মেরামত করে পন্টুন বেঁধে ঝুকিয়ে নিয়ে পার হচ্ছে কিছু ফেরি। ২২ আগস্ট শুক্রবার বিকেল ৫ ঘটিকায় ঘাট এলাকায় পরিদর্শনে আসেন, বিএনপি’র প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের পুত্র, মানিকগঞ্জ -১ আসনে ধানের শীষ প্রতীক প্রত্যাশী কৃষিবিদ ড. খোন্দকার আকবর হোসেন বাবলু। যাদের ঘরবাড়ি ভেঙেছে ও যাদের ভাঙার আশঙ্কায় তাদের পাশে দাঁড়িয়ে ভুক্তভোগীদের কথা শুনেন। ভুক্তভোগীরা বলেন, ভেঙে গেছে আরও ভাঙছে আমাদের শেষ সম্বল ভিটে জমি ভেঙে গেলে দাঁড়ানোর জায়গা থাকবে না। বিভিন্ন লোক এসে আমাদের শুধু সান্তনাই দিয়ে যাচ্ছে ভাঙ্গন রোধে কোন ব্যবস্থা নিচ্ছে না। আমরা চাই ভাঙ্গর রোদে দ্রুত ব্যবস্থা নিলে হয়তো আমাদের শেষ সম্বল টুকু রক্ষা পাবে। নদীর তীরবর্তী ভুক্তভোগীদের আস্বস্ত করে ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন, নদী ভাঙ্গন রোধে আমি পানি উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসকের সাথে কথা বলবো। যাতে নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা পায় নদীর তীরবর্তী মানুষ ও সরকারি বিভিন্ন স্থাপনা। আমি আগামীতে জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে মানিকগঞ্জ- ১ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। যদি আমি মনোনয়ন পাই আপনাদের ভোটে নির্বাচিত হই তাহলে, বৈজ্ঞানিক পদ্ধতিতে বেরিবাধের ব্যবস্থা করব ইনশাল্লাহ।

বিশেষ প্রতিবেদক: গৌরাঙ্গ বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com