1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নাগরপুরে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল মোটরসাইকেল শোডাউনও লিফলেট বিতরণ অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৩ বার দেখা হয়েছে

মোঃ হালিম মিয়া, বিশেষ প্রতিনিধি : টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ–এর পক্ষে পাকুটিয়া ও মোকনা ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল মোটরসাইকেল শোডাউন ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫’সেপ্টেম্বর২৫) জুম’আ নামাজের পর থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে দলটির নেতা-কর্মীরা পাকুটিয়া ও মোকনা ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। শোডাউন চলাকালে বিভিন্ন বাজার, মোড় ও জনবহুল স্থানে দাঁড়িপাল্লা প্রতীক সংবলিত লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম, পাকুটিয়া ইউনিয়ন জামায়াত সভাপতি মো. হুমায়ুন কবীর, মোকনা ইউনিয়ন জামায়াত সভাপতি মাওলানা শাহাদত হোসেন, এবং লাউহাটী ইউনিয়ন জামায়াত সভাপতি মো. জাহাঙ্গীর ইসলাম সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জামায়াত নেতৃবৃন্দ জানান, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ এবং জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লা–কে জনগণের সামনে তুলে ধরা এবং ব্যাপক গণসংযোগ তৈরি করা।

স্থানীয় নেতারা বলেন, “ডা. আব্দুল হামিদ একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে জনগণের মাঝে তাঁর বার্তা পৌঁছে দিচ্ছি।”

স্থানীয়দের মাঝে এই শোডাউন ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই রাস্তার পাশে দাঁড়িয়ে শোডাউন উপভোগ করেন এবং আগ্রহ সহকারে লিফলেট গ্রহণ করেন।

উল্লেখ্য, জামায়াতে ইসলামী দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে। এই মোটরসাইকেল শোডাউন তারই অংশ হিসেবে আয়োজিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com