1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

করোনাভাইরাস নিয়ে ‘অবজ্ঞাপূর্ণ’ মন্তব্য করায় ক্ষমা চাইলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৩১৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার এক সপ্তাহ পর সুস্থ হয়ে মন্তব্য করেন, ‘কোভিড-১৯ নিয়ে লোকজনের ‘ভীতু’ হওয়া উচিত নয়।’ জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বিতর্কিত এই মন্তব্য করায় তিনি ক্ষমা চেয়েছেন।

এতে করোনাভাইরাসে আক্রান্তদের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা পাল্টা বলেন, স্বাস্থ্যমন্ত্রীর এমন মন্তব্য ‘খুবই অসংবেদনশীল’। এছাড়াও স্বাস্থ্যমন্ত্রীর এই মন্তব্য কোভিড বিধিনিষেধ মেনে চলা মানুষজনের জন্য ‘অবজ্ঞাপূর্ণ’ বলে নিন্দা করেছে বিরোধী দল লেবার পার্টি।

এর পরিপ্রেক্ষিতে ক্ষমা চেয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘আমার শব্দচয়ণ দুর্বল ছিল, আমি অত্যন্ত দুঃখিত। আমি বলতে চাইছিলাম টিকা, আমাদের ভাইরাস মোকাবিলা করতে প্রস্তুত করে, যার কারণে আমি কৃতজ্ঞ।’

নতুন এক টুইটে স্বাস্থ্যমন্ত্রী লেখেন, ‘আমি পুরানো লেখাটি মুছে দিয়েছি। অন্য অনেকের মতোই আমিও এই ভয়ানক ভাইরাসের কাছে প্রিয়জনকে হারিয়েছি। আমি কখনই করোনাভাইরাসকে অবজ্ঞা করে কথা বলতে চাইব না।’

উল্লেখ্য, যুক্তরাজ্যে গত মাসে স্বাস্থ্যমন্ত্রীর পদে ম্যাট হ্যানককের ইস্তফার পর দায়িত্ব নেন সাজিদ জাভিদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com