1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

বান্দরবানে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সমাপ্তি হলো সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৫ বার দেখা হয়েছে

মো: রমজান আলী, বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে সমাপ্তি হলো সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে বান্দরবান সেনা রিজিয়ন এর আয়োজনে এবং জেলা প্রশাসন, বান্দরবান সেনা জোন ও সম্মিলিত ক্রীড়া পরিষদের সার্বিক সহযোগিতায় সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতার সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় অংশ নেয় নাইক্ষ্যংছড়ি উপজেলা ফুটবল দল ও আলীকদম উপজেলা ফুটবল দল।
টান টান উত্তেজনাপূর্ণ সমাপনী খেলায় আলীকদম উপজেলা ফুটবল দল, নাইক্ষ্যংছড়ি উপজেলা ফুটবল দলকে ২ গোলে হারিয়ে প্রতিযোগীতায় জয় লাভ করে।

খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিরা। এসময় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান।

এসময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, সদর জোন এর কমান্ডার লে: কর্নেল এস এম মাহমুদুল হাসান,নবাগত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হুমায়ন রশিদ,পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও রোয়াংছড়ি সাব জোন এর কমান্ডার মেজর এম এম ইয়াসিন আজিজ, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, জেলা ক্রীড়া অফিসার মো.রেজাউল করিম, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল আলম, বান্দরবান জেলা সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজাহারুল ইসলাম বাবুল, সেক্রেটারী থুইসিং প্রু লুবুসহ সাংবাদিক এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: বান্দরবানের ৭ উপজেলা থেকে নতুন নতুন ফুটবল খোলোয়াড় খুঁজে বের করে প্রতিভা বিকাশের জন্য এমন আয়োজন, আর এবারের সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতায় বান্দরবান জেলার ৭টি উপজেলা ও ১টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ৮টি দল অংশগ্রহণ করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com