1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

কুমিল্লা বিভাগের দাবিতে ঐক্যবদ্ধ হই

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১২২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর অঞ্চল একসঙ্গে গড়ে তুলেছিল ঐতিহাসিক সমতট জনপদ। পরবর্তীতে কুমিল্লা ত্রিপুরা রাজ্যের রাজধানীও হয়। আর সেই ঐতিহাসিক সমতট জনপদ নিয়েই ১৭৯২ সালে ত্রিপুরা (বর্তমান কুমিল্লা) জেলা গঠিত হয়। আর ১৮২১ সাল পর্যন্ত নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর ছিল কুমিল্লার অংশ। পরে ১৯৪৭ সালে ত্রিপুরার নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়।

ইতিহাসের পাতা উল্টালে স্পষ্ট দেখা যায়— নোয়াখালী ও আশপাশের অঞ্চলগুলোর প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল কুমিল্লা। শিক্ষা বোর্ড থেকে শুরু করে পুরাতন দলিলপত্র পর্যন্ত, এখনো বৃহত্তম নোয়াখালীর জনগণ কুমিল্লার উপর নির্ভরশীল।

বিগত ফ্যাসিস্ট সরকার কুমিল্লাকে বারবার অবহেলা করেছে। কখনো অযৌক্তিক কারণে নদীর নামে বিভাগ ঘোষণার ষড়যন্ত্র করা হয়েছে, যা ইতিহাস ও বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। এখন সময় এসেছে ঐতিহাসিক অন্যায় সংশোধনের।

আমরা কুমিল্লার মানুষ, আমাদের দাবি একটাই — কুমিল্লার নামেই কুমিল্লা বিভাগ ঘোষণা করতে হবে!

এটি রাজনীতির দাবি নয়, জনগণের ঐতিহাসিক অধিকার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com