1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

ঈমামের বিরুদ্ধে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ২৮৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কুমিল্লার চান্দিনায় এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আবুল বাশার (৫০) নামে এক মসজিদের ঈমামের বিরুদ্ধে। এ ঘটনায় আজ সোমবার (২৬ জুলাই) চান্দিনা থানায় একটি ধর্ষণ মামলা করেছেন মাদরাসাছাত্রীর পিতা জহিরুল ইসলাম। অভিযুক্ত আবুল বাশার উপজেলার বাতাঘাসী ইউনিয়নের শব্দলপুর গ্রামের মুন্সিবাড়ির মৃত মোতালেব মুন্সীর ছেলে। তিনি সুহিলপুর ইউনিয়নের তীরচর নয়াবাড়ি মসজিদের ঈমাম।

জানা যায়, ওই মাদরাসাছাত্রীকে প্রাইভেট পড়ানোর সময় গত ২২ জুলাই অজ্ঞাত স্থানে নিয়ে যান তিনি। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে পরদিন থানায় একটি অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার। টানা দুই দিন অজ্ঞাত স্থানে মেয়েটিকে আটকে রেখে ধর্ষণ করেন শিক্ষক আবুল বাশার। একপর্যায়ে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে দুদিন পর তিনি তার ভাই আবু ইউসুফকে খবর দিয়ে তার হাতে মেয়েটিকে তুলে দিয়ে পালিয়ে যান।

এদিকে স্থানীয়দের সহযোগিতায় অসুস্থ অবস্থায় মেয়েটিকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তারের পরামর্শে কুমিল্লার ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।

চান্দিনা থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com