1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

মুন্সীগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে ১৫ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণ লুট

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৫৬ বার দেখা হয়েছে

মোহাম্মদ তিতুমীর বেপারী (মুন্সিগঞ্জ প্রতিনিধি) : মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামের সরকার বাড়িতে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) গভীর রাতে দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে একদল ডাকাত সিঙ্গাপুর প্রবাসী জাকির হোসেন বেপারির বাড়িতে হামলা চালায়।

প্রায় ২০ মিনিট ধরে চলা এ ঘটনায় ডাকাতরা অস্ত্রের মুখে জাকির হোসেনের স্ত্রী রিতু আক্তার (২৮) ও মা মুক্তা আক্তারকে (৪৫) জিম্মি করে নগদ ১৫ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়।

ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতরা নৃশংস আচরণ করে এবং ভয় দেখানোর এক পর্যায়ে তাদের ৫ বছরের শিশুকন্যাকেও ক্ষতি করার হুমকি দেয়।

প্রবাসী জাকির হোসেন জানান, বাড়ির নির্মাণ কাজের জন্য কয়েকদিন আগে তিনি টাকা এনেছিলেন। ডাকাতদল বিষয়টি আগে থেকেই জানত বলে তার ধারণা।

ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com