1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

রমিজ উদ্দিন লন্ডনি ও দিলারা শিরিনকে ‘সুখবর’ দিল বিএনপি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৬৫ বার দেখা হয়েছে
বঙ্গ নিউজ বিডি ডেস্ক : কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী ও যুগ্ম আহ্বায়ক দিলারা শিরিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (১৭ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।
পত্রে বলা হয়, বহিষ্কৃত দুই নেতার আবেদন ও দলীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে তাঁদের ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর মধ্য দিয়ে রমিজ উদ্দিন লন্ডনী ও দিলারা শিরিন দলের প্রাথমিক সদস্য পদ ফিরে পেলেন। সিদ্ধান্তটি খুব দ্রুত কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।
সদস্যপদ ফিরে পাওয়ার অনুভূতি জানতে চাইলে রমিজ উদ্দিন লন্ডনী ও দিলারা শিরিন প্রথমেই বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করছি। আমাদেরকে দলীয় পদ ফিরিয়ে দেওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সুপ্রীম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেনসহ  দলের নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
উল্লেখ্য, ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রতিদ্বন্দ্বিতা করায় ওই দুই নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com