1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

খালেদা জিয়ার চিকিৎসা স্থিতিশীল, গুজবে কান না দেওয়ার আহ্বান ডা. জাহিদ হোসেনের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল এবং তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। এগুলোতে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “চিকিৎসকরা নিয়মিত চিকিৎসা দিচ্ছেন, তিনি সেগুলো গ্রহণ করছেন। তারেক রহমান সার্বক্ষণিকভাবে বিষয়টি মনিটর করছেন।”

ডা. জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতার বিষয়ে বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান ও ভারতের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা তাদের আগ্রহ ও সহায়তার বার্তা দিয়েছেন।

তিনি আরও বলেন, “দেশবাসীর দোয়ার কারণেই হয়তো তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করছি। কোনো ধরনের গুজব ছড়ানো বা গুজবে কান না দেওয়ার অনুরোধ করছি। দলীয়ভাবে কীভাবে তথ্য দেওয়া হবে, তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।”

সকল ধর্মের মানুষের প্রতি খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানিয়ে তিনি আরও যোগ করেন, “এই যাত্রায়ও নেত্রীর জন্য আপনাদের সহযোগিতা চাই। তারেক রহমান ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলেছেন।”

উল্লেখ্য, স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com