1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে প্রধান উপদেষ্টা ইউনূস

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সেখানে পৌঁছেছেন। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর তিনি হাসপাতালে প্রবেশ করেন এবং চিকিৎসকদের কাছ থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চান।

এদিকে, খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে আসা চার সদস্যের বিশেষজ্ঞ মেডিক্যাল টিম ইতোমধ্যে চিকিৎসা কার্যক্রম শুরু করেছে। দুপুরে তারা এভারকেয়ার হাসপাতালে এসে সরাসরি সিসিইউতে প্রবেশ করে তার বর্তমান শারীরিক অবস্থার অগ্রগতি মূল্যায়ন করেন। দলের নেতৃত্বে রয়েছেন খ্যাতিমান বিশেষজ্ঞ চিকিৎসক ড. রিচার্ড বিল।

হাসপাতাল সূত্র জানায়, যুক্তরাজ্যের এই মেডিক্যাল টিম প্রথমে সিসিইউতে গিয়ে খালেদা জিয়ার হৃদ্‌যন্ত্র, লিভার ও অন্যান্য গুরুত্বপূর্ণ অর্গানের কার্যকারিতা গভীরভাবে পর্যবেক্ষণ করেন। এরপর তারা স্থানীয় চিকিৎসকদের সঙ্গে দীর্ঘমেয়াদি চিকিৎসা পরিকল্পনা, ঝুঁকি ব্যবস্থাপনা, অর্গান সাপোর্ট এবং প্রয়োজনীয় পরবর্তী ধাপ নিয়ে বিস্তর আলোচনা করেন।

সূত্র আরও জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও সংকটজনক হলেও তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তাকে নিয়ে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমের বাইরে বিশেষ মনিটরিং ও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

চিকিৎসক দল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com